শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বিজিএমইএ হামলা: ৭ গার্মেন্ট শ্রমিক নেতার জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজিএমইএ’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকসহ সাতজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৫ এপ্রিল) এ আদেশ দেন।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ। সঙ্গে ছিলেন মো. আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা।

এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের মেয়াদ শেষে আসামিদের আত্মসমর্পণের পর গত ০১ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ওই দিন সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে জামিন দেন আদালত।

হাইকোর্টে জামিন পাওয়া সাত শ্রমিক নেতা হলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে গেলে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টা করার অভিযোগ এনে বিজিএমইএ’র অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম রমনা থানায় মামলা করেন। মোট ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো থেকে দেড়শো জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়।

আরো পড়ুন- যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ