মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরিয়া নিয়ে যেসব আলোচনা করল তুরস্ক-ইরান-রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুদ্ধবিধ্বস্ত সিরিয়া নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়া ও ইরানের সঙ্গে বৈঠকে বসেছিল দেশটির সরকার।

আজ (বুধবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ‘আস্তানা’ ও ‘সোচি’ বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পাশাপাশি তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও অংশ নেন।

সিরিয়ায় টেকসই যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা।

আজ বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছেন, ইরান, তুরস্ক ও রাশিয়া সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, ভূগৌলিক অখণ্ডতা এবং সাম্পদ্রায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই। রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তিন দেশের নেতারাই সিরিয়া ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আরও পড়ুন : সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্কের বৈঠক

প্রসঙ্গত, ত্রিদেশীয় শীর্ষ বৈঠক শুরুর আগে রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের সঙ্গে আলাদা বৈঠক করেন ড. রুহানি। তিনি দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেন। আজকের শীর্ষ বৈঠকের আগে তিন দেশের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তিচুক্তি কার্যকরে একসঙ্গে কাজ করতে সম্মত হয় তিন দেশ। এই নিয়ে ডিসেম্বরে এক বৈঠকে বসেছিলেন তিন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘোষিত ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সমস্যা সমাধানে চেষ্টা চালানোর ওপর জোর দেয়া হয়। তিন দেশই আগামীতে সিরিয়া সরকারের সঙ্গে বিদ্রোহীদের মধ্যকার আলোচনা ও সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

আরও পড়ুন : সৌদির কাছে সিরিয়া যুদ্ধের সামরিক ব্যয় দাবি করেছেন ট্রাম্প

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ