শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

১৮ এপ্রিল থেকে সৌদিতে সিনেমা প্রদর্শন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৫ বছর পর অনুমতি শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরের সিনেমা হলগুলিতে ১৮ এপ্রিল প্রদর্শিত হবে প্রথম চলচ্চিত্র। বিশ্বের সর্ববৃহৎ সিনেমা চেইন এএমসি এন্টারটেইনমেন্টকে আগামী পাঁচ বছরের মধ্যে ৪০টি সিনেমা হলে ছায়াছবি প্রদর্শনের জন্য লাইসেন্স দেওয়ার পর বুধববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

১৯৭০ সালের দিকে রক্ষণশীল সৌদি আরবে কয়েকটি সিনেমা ছিল। তবে দেশটির ক্ষমতাধর ধর্মীয় নেতাদের প্রচেষ্টায় এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল।

সৌদি সরকার গত বছর তাদের নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করে। তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক খাত বিস্তারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ওই সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান সিনেমা হলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনেমা হলে নারী-পুরুষ একসঙ্গে বসা বা প্রবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ নারী-পুরুষ একসঙ্গে বসেই সিনেমা দেখতে পারবেন।

এক বিবৃতিতে সৌদি সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ বলেছেন, সিনেমা হলগুলো পুনরায় চালুর মাধ্যমে বিনোদন খরচের কারণে গৃহস্থালি ব্যয় বাড়বে, চাকরির বাজার সৃষ্টিতে সহায়তা করবে, যার ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

সূত্র: রয়টার্স

আরো পড়ুন- যেভাবে আমি আফগানিস্তানে নিহত হলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ