শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গাজীপুর সিটি নির্বাচন; আ'লীগের মনোনয়ন ফরম কিনলেন রাসেল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুরের শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি ফরমটি সংগ্রহ করেন। ওই সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন। তারা মিছিল করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শ্লোগান দেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির শেষ সময়। আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ