শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চলমান ইস্যুতে বৈঠকে বসেছে ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান ইস্যু নিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে চলছে।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

আসন্ন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা, ২০ দলীয় জোটের কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা হচ্ছে।

এই বৈঠক উপস্থিত আছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,সাধারণ সম্পাদকআমিনুর রহমান, এলডিপির মহাস‌চিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলা‌দেশ ন্যাপের মহাসচি এম গোলাম মোস্তফা ভূইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইমদাদুল হক চৌধুরী,ইসলামী ঐক্যেজোটের (একাংশ) চেয়ারম্যান আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাস‌চিব গেলাম মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কারুজ্জামান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কম‌রেড সাঈদ আহমেদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ