শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নব্য জেএমবির নারী শাখার প্রধান হোমায়রা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান থেকে হোমায়রা ওরফে নাবিলা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

তিনি নব্য জেএমবির নারী শাখার প্রধান ছিলেন বলে মিডিয়াকে জানিয়েছে পুলিশ।

হোমায়রাকে বৃহস্পতিবার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মুহাম্মদ মহিবুল ইসলাম খান মিডিয়াকে বলেন, হোমায়রা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তির সন্তান এবং জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করতেন।

হোমায়রা ওরফে নাবিলা তানভীরের স্ত্রী। পুলিশ বলছে, হোমায়রাই তানভীরকে প্রচলিত জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেন।

হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।

এদিকে একই দিন জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ