শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বিমান দুর্ঘটনার কারণে মার্কিন-জিবুতি যৌথ মহড়া স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং মার্কিন বিমানের ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে জিবুতি সরকার। চলতি সপ্তাহে দফায় দফায় বিমান দুর্ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

গত মঙ্গলবার আমেরিকার দুটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ার পর জিবুতি সরকার মার্কিন সরকারের কাছে কূটনৈতিক নোটিস পাঠিয়ে অনুরোধ করেছে যে, সমস্ত বিমানের অপারেশন বন্ধ রাখতে হবে। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গতকাল এ খবর নিশ্চিত করেছে। এ অনুরোধের পর জিবিুতি উপকূলে ‘অ্যালিগেটর ড্যাগার’ নামের যৌথ সামরিক মহড়া স্থগিত রয়েছে।

মঙ্গলবার প্রথম ঘটনায় জিবুতি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এভি-৮বি হ্যারিয়ার জেট বিধ্বস্ত হয়। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। ওইদিন শেষ বেলায় জিবুতির আরতা সৈকতে নামার সময় মার্কিন সিএইচ-৫৩ সুপার স্টেশন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, দুটি ঘটনার সঙ্গে পারস্পরিক কোনো যোগসাজশ নেই; এর পেছনে কোনো সন্ত্রাসী ঘটনাও দায়ী নয় বলে জানান তিনি। পার্সটুডে

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তার পদত্যাগ; চলছে গুঞ্জণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ