শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ফিলিস্তিনের মসজিদে আযানের ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

গতকাল শুক্রবার ফিলিস্তিনের পশ্চিম তীরে হেবরনের ইব্রাহিমি মসজিদে আজান দেয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলে। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন, ফিলিস্তিনের ধর্ম মন্ত্রী ইউসেফ আদাইস।

এক বিবৃতিতে ইসরায়েলের এ নিষেধাজ্ঞাকে একটি বিপজ্জনক উদাহরণ এবং ইবাদতের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন ইউসেফ আদাইস।

মন্ত্রী বলেন, ইবাদতের উপর এমন নিষেধাজ্ঞার অর্থ হলো, ইহুদি দখলদাররা এলাকাটির মুসলিমদের পবিত্র স্থানের উপরও নিয়্ন্ত্রণ অর্জনের চেষ্টা করছে।

১৯৯৪ সালে ইসরায়েল-আমেরিকান ইহুদি বারুক গোল্ডস্টেইন, মসজিদে প্রার্থনা করার অপরাধে ২৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। পরে নিজে আত্মঘাতি হয়। তারপরই এ মসজিদটি নবী ইব্রাহিম আ. এর কবরের উপর প্রতিষ্ঠিত হয়েছে ধারণা করে  দুটি অংশে ভাগ করা হয়। এর ৪৫ শতাংশ মুসলিমদের এবং ৫৫ শতাংশ ইহুদিদের উপাসনার জন্য নির্ধারণ করা হয়।

জানা যায়, ইব্রাহিমি মসজিদটি হেবরনের ওল্ড সিটি জেলায় অবস্থিত। যেখানে প্রায় ৪০০ ইহুদি বসবাস করে। আর তাদের নিরাপত্তা দেয় দেড় হাজার ইসরায়েলি সেনা। অপরদিকে মসজিদটিতে এক হাজারেও বেশি ফিলিস্তিনি নিয়মিত নামাজ আদায় করেন।

অপরদিকে বিশ্বের বিভিন্ন সংগঠন ও দেশের নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করছে না ইসরায়েল। পরপর দুই শুক্রবারে ইসরায়েলি বাহিনীল গুলিতে কমপক্ষে ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

সূত্র: আনাদুলু এজেন্সি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ