শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিন সালমানের পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্র সফর করবেন। তবে সফরের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে আসছেন ওয়াশিংটনের এমন খবরের পর পরই আরব আমিরাতের যুবরাজের যুক্তরাষ্ট্রে আসার কথা জানানো হলো। উপসাগরীয় মিত্রদেশগুলোর মধ্যকার কূটনৈতিক বিরোধ অবসানই কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক এবং চরমপন্থীদের সমর্থন যোগানোর অভিযোগে গত বছর বাহরাইন, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

হোয়াইট সূত্র বলছে, ট্রাম্প আঞ্চলিক উন্নয়ন এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমিরাতের কার্যত নেতা বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এ সময় উভয় নেতা জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) ভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব বিষয়ে একমত হন বলেও জানা গেছে।

এএফপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ