শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৮ ও ৯ এপ্রিল সারাদেশে আনন্দ র‌্যালি ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: স্বল্পন্নোত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আগামী ৮ ও ৯ এপ্রিল (রবি ও সোমবার) সারাদেশে আনন্দ র‌্যালির কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এ কর্মসূচি পালিত হবে এক যোগে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে সংবাদ সম্মেলনেও একই কর্মসূচির কথা জানান ছাত্রলীগ সভাপতি। ৮ এপ্রিল রবিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৯ এপ্রিল সোমবার সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভায় এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সেই ধারাবাহিকতায় ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকীর দিনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। জাতিসংঘের কমিটি ফর ডেভেলোপমেন্ট পলিসি-সিপিডি এই স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সাফল্য অর্জিত হওয়ায় ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছ্বসিত। এ জন্য সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপি দুই দিন আনন্দ র‌্যালি উদযাপন করা হবে।

অারো পড়ুন- ‘ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ