শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কোটা সংস্কার আন্দোলন : আহত অর্ধশতাধিক; আটক পাঁচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় হামলায় সাংবাদিকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।আন্দোলনকারীদের মধ্যে পুলিশ পাঁচজন শিক্ষার্থীকে আটক করেছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর পর এই সব ঘটনা ঘটে। এখনো পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ ধরে রাস্তা বন্ধ করে রেখেছিল। এতে জনগণের ক্ষতি হচ্ছিল। পরে তাদেরকে তুলে দেওয়া হয়েছে।

পুলিশের অন্য একটি সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ওপর প্রায় ৩০ রাউন্ড কাঁদানে গ্যাসের টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ পাঁচজনকে আটক করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের হামলায় তাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে পুলিশ ১০ জনের মতো শিক্ষার্থীকে আটক করে।

ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।

এই কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। তাদের দাবি, বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার করে কমাতে হবে। এই চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। এ জন্য এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের দাবি হল- কোটাব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে নিয়ে আসা; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদে মেধায় নিয়োগ দেওয়া; নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা; কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্ক ও বয়সসীমা নির্ধারণ করা।

আরও পড়ুন : কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা-কাঁদানে গ্যাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ