বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব, আলোচনা হবে তিস্তা নিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে ঢাকায় পৌঁছেছেন। সফরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তিসহ আঞ্চলিক ইস্যু বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রবিবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন গোখলে। বিমানবন্দরে পররাষ্ট্র সচিব শহীদুল হক ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান।

এই সফরে দুই দেশের সম্পর্কে প্রশ্ন হয়ে থাকা কিছু বিষয় এগিয়ে নেয়ার চেষ্টা হবে বলে জানিয়ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। বিশেষ করে নির্বাচনের বছরে তিস্তা চুক্তির বিষয়টি ফয়সালা করতে চায় সরকার।

বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে অমীসাংসিত বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। দুই দেশের মধ্যে বিনিময় হয়েছে ছিটমহল, যার মধ্য দিয়ে বাংলাদেশ প্রায় ১০ হাজার একর জমি বেশি পেয়েছে। দুই দেশের জল সীমান্তও চূড়ান্ত হয়েছে আন্তর্জাতিক আদালতের রায়ে।

এই সরকারের আমলে সীমান্ত হত্যাও কমে এসেছে। তবে তিস্তার পানিবণ্টন, অশূল্ক বাণিজ্যবাধা সহ বেশ কিছু সমস্যা রয়ে গেছে। আবার রোহিঙ্গা শরণার্থী ইস্যুতেও বাংলাদেশ ভারতকে প্রত্যাশা অনুযায়ী পাশে পায়নি।

তবে ভারত বাংলাদেশ সম্পর্কে আপাতত সবচেয়ে বড় কাঁটা হয়ে রয়েছে তিস্তার পানিবণ্টন সমস্যা।

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ