বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউরোপে মুসলিমবিদ্বেষ দূর করতে 'হ্যালো, আই অ্যাম মুসলিম' কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে এবার ইউরোপে মুসলিমবিদ্বেষ দূর করতে নতুন একটি  উদ্যোগ গ্রহণ করেছেন ইউরোপীয় মুসলিমরা।তারা নতুন এই ইভেন্টের নাম রেখেছেন  'হ্যালো! আই অ্যাম মুসলিম'।

লন্ডনের কিংস ক্রস স্টেশনে এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। আয়োজনের অংশ হিসেবে গণসংযোগস্থলে তরুণ মুসলিমরা সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করবে।

ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও অস্ট্রিয়াতে সপ্তাহজুড়ে 'হ্যালো! আই অ্যাম মুসলিম' উদযাপিত হবে। এ ইভেন্টের উদ্যোক্তা দ্য ইসলামিক কমিউনিটি মিল্লি গোরাস (আইসিএমজে) ।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসকারী হাজারো তরুণ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পরিচয় তুলে ধরে বলতে পারে আমি একজন মুসলিম। কারণ, গণসংযোগই মানুষকে বোঝানোর এবং সহানুভূতি লাভের সর্বোত্তম উপায়।

গ্রুপটির প্রেসিডেন্ট সাইয়েদ কামাল এরগান বলেছেন, ইউরোপের ৫০০ মসজিদ এ ইভেন্টে অংশ নিতে পারে।

ইউরোপে মুসলিমবিদ্বেষ বেড়ে যাওয়ায় স্থানীয় মুসলিমরা তা দূর করতে নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করছে।

উল্লেখ্য, ২০১৬ সালে জুনে ব্রেক্সিট নিয়ে গণভোটের পর থেকে ধর্মীয় বিদ্বেষ প্রকট আকার ধারণ করেছে। ব্রিটেনে ২০১৬ সালের এপ্রিল মাসে ৩৫০০ ঘটনা রেকর্ড করা হয়েছিল, কিন্তু জুন মাসের পরে তা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছাড়িয়ে যায়। ২০১৭ সালের জুন পর্যন্ত ধর্মীয় বিদ্বেষমূলক আক্রমণের ঘটনা রেকর্ড করা হয় প্রায় ছয় হাজার।

এছাড়া জার্মানে ২০১৭ সালে বিভিন্ন মসজিদ এবং মুসলমানদের লক্ষ্য করে ৯৫০টি বিদ্বেষমূলক আক্রমণের ঘটনা ঘটে। স্পেনে পাঁচ শ'র অধিক মুসলিম নারী ও শিশু ধর্মীয় হিংসার শিকার হয়েছেন। ২০১৫ সালে নেদারল্যান্ডসের একটি শহরে মসজিদে আগুন লাগানোর ঘটনাও ঘটেছিল বলে জার্মানের সরকারি তথ্য থেকে জাান যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ