শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোয় ইমরানের বিরুদ্ধে মামলা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর এই গুজব ছড়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ব্যাপক হামলা হয়।

হামলাকারীরা বাসভবনের দুটি গাড়ি ছাড়াও ভবনের ভেতর থেকে আসবাবপত্র বের করে এনে আগুন ধরিয়ে দেয়। লুটপাট করে স্বর্ণালঙ্কার ও প্রত্নতাত্ত্বিক নানা মূল্যবান জিনিস।

এই ঘটনায় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ফেসবুকে কারা ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়েছিল তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে বলে মঙ্গলবার সচিবালয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রদের যে দাবি, এই দাবিকে তারা যৌক্তিক মনে করছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অবগত। তার মুখে ‘নো’ বলে কোনও শব্দ নেই। কিন্তু মিথ্যা, ভুয়া তথ্য দিয়ে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ফেসবুকে একজনের মৃত্যু সংবাদ যে ছড়িয়েছে তাকে শনাক্তের চেষ্টা হচ্ছে। অবশ্যই তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হবে। এই ঘটনা ছাত্রদের উত্তেজিত করেছে।’

যারা ফেসবুকে এই তথ্য দিয়েছিলেন তাদের মধ্যে একজন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। পরে অবশ্য তিনি সেই পোস্ট ভুল জানিয়ে তা মুছে দেন।

গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা হলে ইমরানের কী হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান একজন সংবাদিক।

জবাবে মন্ত্রী বলেন, ‘ইমরান এইচ সরকার ছাড়াও অনেকে আছে। ওই রাতে মৃত্যুর খবর নিয়ে যে গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হবে।’

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ