শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

লাইফ সাপোর্টে হাত হারানো রাজীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনকে লাইফ সাপোর্টে  নেয়া হয়েছে।

আজ ভোর ৪টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজীবের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান।

তিনি বলেন, ‘হঠাৎ নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়   তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরানবাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজীবকে দেখতে ঢামেকে যান। এ সময় তিনি বলেন, ‘রাজীবের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। রাজীব মেধাবী ছেলে। আগেই মা-বাবাকে হারিয়ে সে এতিম। তার দুটো ছোট ভাই আছে। এই কারণে মানবিক বিবেচনায় রেখে সে সুস্থ হওয়ার পর সরকারের পক্ষ থেকে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।’

এসএস

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ