শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব জিল্লার রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান।

এ পদে থাকা মো. আলমগীরকে বদলি করে দায়িত্ব দেয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে।

বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সব মিলে জনপ্রশাসনের চারজন সচিবের দপ্তর বদল করে আরও চার অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

সচিব পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু মো. রাহমাতুল্লা মুনিম পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব।

বেসমরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে পাঠিয়ে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব।

কওমি মাদরাসায় কারিগরি শিক্ষা : আমার দেখা কিছু বদলে যাওয়া জীবন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ