শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

বাতিলের মোকাবেলায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী থেকে

"মানবজাতির কল্যাণ ও হিদায়াতের জন্য আল্লাহ তায়ালা রাসূল সা. কে প্রেরণ করেছেন। বিধান হিসেব পবিত্র কুরআন নাজিল করেছেন। এই মিশন জারি রাখার দায়িত্ব নায়েবে রাসূল আলেম সমাজের। কুরআন ও হাদীসের বিশুদ্ধ আকীদা ও আহলে সুন্নত ওয়া জামায়াতের অনুসরন ছাড়া নাজাত লাভ করা যাবেনা।

তাই আল্লাহ পাকের পবিত্র কুরআন ও হাদিসে রাসূলের ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।"
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর সহকারী মহাপরিচালক আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন।

গতকাল (বুধবার) বাদ মাগরিব চট্টগ্রাম মিয়াখাননগর জামিয়া আরাবিয়া মোজাহের উলূম মাদরাসার খতমে দরসে বুখারি শরিফ ও দোয়া মাহফিলে প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনাইদ বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আল্লামা বাবুনগরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বহুমুখী বাতিল ফিতনা আমাদের গ্রাস করে ফেলছে।
বর্তমান সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিকতা ও ইসলামবিদ্বেষী ফিতনা। আলেমসমাজকেই এসবের মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।কোন বাতিলের সাথে আপস করা যাবেনা।

তিনি দরসে বুখারি অনুষ্ঠানে ইলমে হাদিসের গুরুত্ব, ইতিহাস, হাদীসের ধারাবাহিক সনদ, আখেরি হাদিসের বিস্তারিত ব্যাখ্যা এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত উপমহাদেশে হাদীস চর্চায় ওলামায়ে কেরামের অবদান সবিস্তারে আলোচনা করেন।

তিনি দাওরায়ে হাদিসের ছাত্রদের উদ্যশ্যে বলেন, দেশবাসী আজ আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে৷ আপনাদেরকই মুসলমানদের ঈমান রক্ষায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, হকের ওপর অটল থাকতে হবে। প্রয়োজনে জিহাদে শামিল হতে হবে৷

দরস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করেন। এবং আফগানিস্তানে শতাধিক নিরীহ শিশু-কিশোর হাফেজে কুরআন শহীদদের জন্য দোয়া করেন। এ সময় পুরো মজলিসে কান্নার রোল পড়ে যায়৷

খতমে দরসে বুখারি ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মাদ ইলিয়াস, মাওলানা আবদুল জাব্বার, মাওলানা কারী মোহাম্মাদ নুরুল্লাহ, মাওলানা আহমদুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা কারী ইদরিস প্রমুখ৷

আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ