শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

২০১৩ সাল থেকে সহস্রাধিক শিশু অপহরণ করেছে বোকো হারাম : ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:নাইজেরিয়ায় ২০১৩ সাল থেকে এক হাজারের বেশী শিশুকে অপহরণ করেছে বলে শুক্রবার ইউনিসেফের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ করা হলো যখন নাইজেরিয়া চিবক অপহরণের চতুর্থ বার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছে। খবর এএফপি’র।

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, ২০১৩ সাল থেকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম সহস্রাধিক শিশু অপহরণ করেছে। এদের মধ্যে ২৭৬ জন বালিকাকে ২০১৪ সালে চিবক শহরের তাদের মাধ্যমিক বিদ্যালয় থেকে অপহরণ করা হয়। নাইজেরিয়ায় ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মাদ মালিক ফাল বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর এ ধরণের হামলা অযৌক্তিক।’

এদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় বোকো হারামের যুদ্ধে কমপক্ষে ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশী মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে দেশটিতে এ সংঘাত শুরু হওয়ার পর থেকে বোকো হারাম হামলায় কমপক্ষে দুই হাজার ২৯৫ জন শিক্ষক নিহত এবং এক হাজার ৪শ’ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসস।

আরো পড়ুন- দাওরায়ে হাদিস মডেল টেস্ট-৬ [মুসলিম ২য় খণ্ড]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ