শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

জার্মানিতে হিজাব নিষেধাজ্ঞার বিপক্ষে এক নারী মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানে অভিবাসন, শরণার্থী এবং সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী সেদেশের কিছু স্কুলে হিজাব নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছেন।

Die Welt নামক এক সংবাদপত্রে জার্মানে অভিবাসন, শরণার্থী এবং সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী ‘এন্নিট্টি উইডমেন মাউস’ এক সাক্ষাতকারে বলেন, ‘আমি স্কুলে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে’।

জার্মানের North Rhine-Westphalia প্রদেশের স্কুল সমূহে হিজাব নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন, মুসলিম ছাত্রীদের জন্য হিজাব নিষেধাজ্ঞার প্রস্তাবের ক্ষেত্রে আইনগত ভাবে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আমি মনে করি এর মাধ্যমে সমাজের প্রধান সমস্যার সমাধান হবে না।

জার্মানে অভিবাসন, শরণার্থী এবং সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী আরও বলেছেন, যদি এই পরিকল্পনা স্কুলে বাস্তবায়ন করা হয় তাহলে শিক্ষার্থীরা অনুভব করবে যে তারা এক ধরনের ধর্মীয় বৈষম্যের স্বীকার হয়েছে।

আর এর কারণে নাগরিকরা একে অপরের থেকে দূরে সড়ে যাবে। এটি আমাদের বর্জন করতে হবে।

উল্লেখ্য, North Rhine-Westphalia প্রদেশের সামাজিক ইন্টিগ্রেশন মন্ত্রী জোয়াকিম স্ট্যাম্প সম্প্রতি বিল্ড সংবাদপত্রে এক সাক্ষাতকারে উক্ত প্রদেশের স্কুলসমূহে হিজাব নিষেধাজ্ঞা জারি বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ