শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে দলের কর্মীসভার যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। দলটি ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে।’

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, নানা অপকর্মের ফলে সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জাতীয় পার্টির সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

এ সময় জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- শুভ দিনের অশুভ সংবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ