শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

আল্লাহর বিচার তো আছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদার জামিনের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি ছয় বছর জেল খেটেছি। জেল থেকে নির্বাচন করে রংপুরের পাঁচটি আসনে জয়লাভ করেছি। এরপরও আমাকে সংসদে যেতে দেয়া হয়নি।

এখন খালেদা জিয়া কারাগারে আছেন। আল্লাহর বিচার তো আছে। বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরশাদ আরও বলেন, প্রধানমন্ত্রী মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। তবে সব কোটা বাতিল হবে না।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। মানুষ মনে করে এই সরকারের পরিবর্তে জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশ ভালো চলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলেও দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি বিপুল ভোটে জয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াসির আহাম্মেদ প্রমুখ।

অারো পড়ুন- ৭০ আসন ১২ মন্ত্রণালয় চান এরশাদ না হয়…


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ