শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

আরব লীগের সভাকে বাদশা সালমান নাম দিলেন ‘জেরুসালেম সামিট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের দ্বন্দ্ব ও সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরব লীগ নেতৃবৃন্দ রোববার রিয়াদে শীর্ষ সম্মেলনে বসছে। বাদশাহ সালমান এ শীর্ষ সম্মেলনকে নাম দিয়েছেন ‘জেরুসালেম সামিট’

রিয়াদ অনুষ্ঠিত এ ২৯তম আরব লীগের এ  শীর্ষ সম্মেলনে আরব দেশগুলোর নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। বাদশাহ সালমান ট্রাম্প এর সমালোচনা করে বলেন, জেরুসালেম পূর্ব ফিলিস্তিনেরর অংশ। ট্রাম্প প্রশাসন বিষয়টাকে অন্য দিকে ঘুরানোর চেষ্টা করে বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টি করেছে।

মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি তাদের ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ আল মাসুম, লেবাননের প্রেসিডেন্ট লেবাননের মিশেল আউন, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান, জর্ডানের বাদশাহ ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টা পর আরব লীগ নেতারা এই সম্মেলনে বসছেন। দামেস্ক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তিন দেশ সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

সৌদি আরব বিমান হামলার পক্ষে তার অবস্থান জানিয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান উর্দু

আরো পড়ুন- আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়া, ইরান ইস্যু প্রাধান্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ