শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

জেলে বসেও টাকা আয় করছেন ‘ধর্মগুরু’ রাম রহিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের আলোচিত ভণ্ড ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ইনসান জেলে বসেও টাকা আয় করেন। তবে তা ধর্মের নামে ভণ্ডামি করে বা মানুষ ঠকিয়ে নয় জেলে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করে রাম রহিম দৈনিক বিশ টাকা করে আয় করেন।

ডেরা সাচ্চা সওদা’র সাবেক প্রধান গুরমিত রাম রহিম সিংহ ইনসান দুই সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাকে রাখা হয়েছে সুনারিয়া (রোহতক) জেলে।

জানা গেছে, জেলে আসার পর অবসাদে ভুগতেন। কখনও দেখা দিত প্রবল অস্থিরতা। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

জেল কর্তৃপক্ষ জানায়, এখন তিনি নিয়মনিষ্ঠ, ভদ্র। আগের রাম রহিম আর এখনকার রাম রহিমের মধ্যে আকাশ-পাতাল তফাত। বাবার চেনা জেল্লা নাকি কেড়ে নিয়েছে কারাগারের বন্দি জীবন। তার দাড়ি এখন ধূসর।

জেলের খামারে ফসল ফলানোর জন্য প্রতিদিনের হাড়ভাঙা খাটুনিতে আপত্তিও করেন না। রংচঙে জামাকাপড় ছাড়া যার চলতো না, এখন তার পরনে সাদা কুর্তা ও পায়জামা। অনিয়মকে যিনি নিয়ম করে নিয়েছিলেন, এখন রীতিমতো জেলখানার নিয়মের মধ্যেই কাটে তার বন্দি জীবন।

উল্লেখ্য, দুই অনুসারীকে ধর্ষণের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ২৫ আগস্ট থেকে জেলে আছেন রাম রহিম।

আরো পড়ুন- কে এই ‘রকস্টার বাবা’ গুরু রাম রহিম ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ