শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মোবাইল ব্যাংকিং গ্রাহকদের খরচ বাড়ার আশঙ্কা: ইউএসএসডি বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মোবাইল ফোন অপারেটরদের ইউএসএসডি (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা) চ্যানেল ব্যবহারের মূল্য সেশন ভিত্তিক নির্ধারণ করতে আজ সোমবার বৈঠকে বসছে বাংলাদেশ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিটিআরসি প্রতি সেশন ৯০ সেকেন্ড হিসেবে সেশনপ্রতি ৮৫ পয়সা মূল্য প্রস্তাব করেছে। তবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো সেশন প্রতি চার্জ ২০ পয়সার বেশি না রাখার জন্য বলেছে। সেশন ভিত্তিক চার্জ ধার্য হলে গ্রাহকের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেভিনিউ শেয়ারিংয়ের পরিবর্তে ইউএসএসডি-এর ট্যারিফ সেশন ভিত্তিক হলে বেশ কিছু সেবা যা এখন ফ্রি দেওয়া হচ্ছে (ক্যাশ ইন, কেনাকাটার পেমেন্ট, মোবাইল এয়ারটাইম রিচার্জ, রেমিট্যান্স গ্রহণ, ব্যালেন্স চেক করা) সেগুলোর উপর চার্জ বসানো হবে। বর্তমানে কেবল ক্যাশ আউটে এক দশমিক ৮৫ শতাংশ চার্জ করা হয়।ইত্তেফাক

আরো পড়ুন- সৌদি আরবে প্রধানমন্ত্রী, লন্ডন যাবেন বিকেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ