শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

রাম মন্দির ধ্বংসে ভারতীয় মুসলিমদের হাত নেই; আরএসএস প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রবিবার মহারাষ্ট্রের পলগড় জেলার দাহানু’তে বিরাট হিন্দু সম্মেলনে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর প্রধান মোহন ভাগবত বলেছেন, রাম মন্দির ধ্বংসের পিছনে বাইরের শক্তির হাত রয়েছে, এতে ভারতের মুসলিমরা কোনোভাবেই জড়িত নয়।ভারতের মানুষরা এই ধরনের কাজে লিপ্ত থাকতে পারে না।

তিনি জানান, ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাম মন্দির ধ্বংস করেনি। ভারতীয় নাগরিকরা এই ধরনের জঘন্য কাজ করতে পারে না। ভারতীয়দের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই বিদেশি শক্তিই মন্দির ধ্বংস করেছে।

রাম মন্দির পুনর্নির্মাণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, আজ আমরা স্বতন্ত্র। তাই যেটা ধ্বংস করা হয়েছে সেটাকে পুনর্নির্মাণ করাটা আমাদের দায়িত্ব কারণ এটা কেবল একটা মন্দিরই নয়, এটা আমাদের পরিচয়ের প্রতীক।

অযোধ্যায় যদি রাম মন্দির নির্মাণ না হয় তবে ভারতীয় সংস্কৃতির শিকড়টাই নষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ