শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

জনসাধারণের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবাহর করুন; সার্জেন্টেদের প্রতি ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের সঙ্গে আয়োজিত বিশেষ ট্র্যাফিক সভার সমাপনী দিনে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ কথাটি মাথায় রেখে জনসাধারণের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার দিয়ে ট্রফিক আইন প্রয়োগ করতে হবে।

ট্র্যাফিক সার্জেন্টদের রাগান্বিত না হয়ে ধৈর্য ধরে পেশাদারিত্বের সঙ্গে যানবাহনের বিরুদ্ধে মামলা করতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

ট্র্যাফিক সভা চলাকালীন সময়ে ট্র্যাফিকের চারটি বিভাগ থেকে ঢাকা মহানগরীর যানজট নিরসনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা উত্থাপন করা হয়।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য ড্রাইভার, মালিক ও শ্রমিকদের সাথে ফলপ্রসূ আলোচনা করতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি না চালাতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

এছাড়াও কমিশনার ট্র্যাফিকের ইন্টারসেকশন ম্যানেজমেন্ট, মানুষের সাথে পেশাদারিত্বপূর্ণ আচরণ, ভিডিও মামলা বেশি করা, গাড়ির চালককে মামলা সম্পর্কে বিস্তারিত বলা, প্রসিকিউশনের জরিমানা কোন অবস্থাতে নগদ গ্রহণ না করা, উল্টো পথে গাড়ি চালালে ট্রাফিক আইনের আওতায় আনা, হুটার বিকন লাইন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার যাতে করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, চেকপোস্টের মাধ্যমে গাড়ির কাগজপত্র যাচাই করার নির্দেশ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ