শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নাবলুসের মসজিদে ইসরায়েলি ইহুদিদের অগ্নি সংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের নাবলুসে দক্ষিণাঞ্চলীয় আকরাবা শহরের "আবু শাহের" মসজিদে স্থানীয় বাসিন্দারা আগুণ লাগিয়েছে।

পশ্চিম তীরের ইসরাইলি বসতি স্থাপন কর্মকর্তা গাসান দেগলোস' এ ব্যাপারে বলেন: ঔপনিবেশিকরা ১৩ই এপ্রিল সকালে "আবু শাহের" মসজিদের প্রধান দ্বারে জ্বলন্ত বস্তু ঢেলে মসজিদে আগুন লাগিয়েছে।

গাসান দেগলোস আরও জানিয়েছে, এসময় ঔপনিবেশিক হামলাকারীরা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।

ফিলিস্তিনের ধর্মীয় এন্ডোমেন্ট মন্ত্রী শেখ ইউসুফ আদেয়েস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বলেছেন: ইহুদিরা এধরণের কাজের মাধ্যমে ইসলামের পবিত্র সম্পদ ও মসজিদের অবমাননা করেছে। এছাড়াও তারা খৃস্টানদের পবিত্র জিনিশকেও অবমাননা করেছে। ফিলিস্তিনি জনগণ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইসরাইলীরা পরিকল্পিত ভাবে এই কাজ করেছে।

তিনি বলেন: ইহুদিবাদী ইসরাইলীরা এধরণের কাজের মাধ্যমে অঞ্চলকে ধর্মীয় যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে।
ফিলিস্তিনের ধর্মীয় এন্ডোমেন্ট মন্ত্রী আরও বলেন: ইসলাম ও খৃষ্টান ধর্মের ইবাদতের স্থানসমূহের বিরুদ্ধে ইসরাইলের এধরণের জঘন্য কাজ মোটেও ন্যায়সঙ্গত নয়। ইসরাইলের এধরণের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

এসএস

আরো পড়ুন : পাকিস্তানে চার্চের প্রার্থনাকারীদের ওপর হামলা : নিহত ২ আহত ৫


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ