শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

পূর্ব জেরুজালেমের জন্য ১৫ কোটি ডলার সহায়তা ঘোষণা সৌদি বাদশাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  পূর্ব জেরুজালেমের ইসলামি স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য ১৫ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ

দাহরানে শুরু হওয়া আরব লিগের সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই সম্মেলনের নাম দিচ্ছি জেরুজালেম সম্মেলন যেন পুরো বিশ্ব জানতে পারে যে ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।’ সেসময়ই এই সহায়তার ঘোষণা দেন বাদশাহ সালমান।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করেছেন সৌদি বাদশাহ। তিনি। বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি অংশ।’ ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা প্রকাশ করা হয়।

ফিলিস্তিনের ইস্যুই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী।ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যতদিন দেশটির নাগরিকরা তাদের রাষ্ট্র ও এর রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম না পান ততদিন আমরা তাদের পাশে থাকবো বলেন বাদশাহ সালমান।

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-কে ৫ কোটি ডলার সহায়তা করবে। সংস্থাটি ৩০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিয়ে কাজ করে।

সূত্র: এএফপি

আরো পড়ুন- হঠাৎ ছাদের ওপর মিসাইল এসে পড়ে, সৌদি প্রবাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ