শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কাঠুয়া ঘটনায় মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন সামাজিক ইস্যুতে নীরব থাকার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’কে সেসময় প্রায়ই নিশানা করতেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি। সময় বদলেছে-সেই নরেন্দ্র মোদিই এখন দেশটির প্রধানমন্ত্রী।

সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশের উন্নাও এবং জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন মনমোহন সিং। তিনি বললেন, ‘মোদি যেন তাঁর নিজের দেওয়া উপদেশ মেনে চলেন এবং তিনি যেন আরও বেশি করে কথা বলেন’।

বুধবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)-কে দেওয়া সাক্ষাৎকারে মোদিকে নিশানা করে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘একটা সময় প্রধানমন্ত্রী (মোদি) আমাকে যে পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি মোদির উচিত সেই পরামর্শ মেনে চলা এবং আরও বেশি করে এইসব সামাজিক ইস্যুতে তাঁর বক্তব্য রাখা।

মিডিয়ার বিভিন্ন রিপোর্টেই আমি জানতে পারি যে, আমার কম বলা নিয়ে মোদিজি আমার খুব সমালোচনা করতেন। আমি মনে করি যে, আমাকে তিনি যে উপদেশটা দিতেন, এবার তাঁর (মোদি) সেই উপদেশটা মেনে চলা উচিত’।

যদিও ধর্ষণের ঘটনায় অবশেষে মোদির নীরবতা ভাঙা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মনমোহন। দেশজুড়ে প্রতিবাদের পর গত শুক্রবারই নীরবতা ভাঙেন মোদি এবং জানান, ‘ভারতের মেয়েরা ন্যায় বিচার পাবে’।

কাঠুয়ায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ঠিকমতো সামাল দিতে ব্যর্থ হওয়ায় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি’র সরকারকেও দায়ী করেন মনমোহন সিং। রাজ্য সরকারকে কটাক্ষ করে মনমোহনের অভিমত, ‘এই ঘটনায় পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি সক্রিয় হলে তাদের জোট সরকারের অংশীদার বিজেপি’র ওপর হয়তো প্রভাব পড়তো’।

তাঁর অভিমত, ‘জোট সরকারে হয়তো বিভিন্ন ক্ষেত্রে চাপ থাকে কিন্তু একটি আট বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুন করে প্রায় এক সপ্তাহ একটি মন্দিরের ভিতর ফেলে রাখার মতো ঘটনাকে উপেক্ষা করার বিষয়টি সত্যিই খুব দুঃখজনক ঘটনা’।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ