শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

কারি ইউসুফ রহ. এর ইন্তেকালে হেফাজতের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: শাইখুল কুররা কারি ইউসুফ রহ.এর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী শোক প্রকাশ করে তার মাগফেরাত কামনা করেন।

পটিয়ার কৃতিসন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, আহমদ বিন ইউসুফের পিতা, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ আজ বাদ ফজর ইন্তেকাল করেছেন৷

তিনি বিগত কয়েক দিন যাবত শারিরীক অসুস্থতার কারনে লাইফসাপোর্টে ছিলেন৷ মরহুমের সাহেবজাদা কারি আহমদ বিন ইউসুফ জানান, আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামে নিয়ে আসা হবে।

বুধবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ইন্তেকালে বাংলাদেশ হারাল এক শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের ইলমে কেরাতের এক উজ্জল নক্ষত্র।

যার কাছে তালিম নিয়ে অসংখ্য আন্তর্জাতিক কারী তৈরি হয়েছে৷ তিনি ছিলেন কুরআনের এক মহান কারিগর৷হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক একযুক্ত বিবৃতিতে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, আমরা দোয়া করি আল্লাহ মরহুমের কুরআনের খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে আ'লা মাকাম দান করুন।

আরো পড়ুন- শাইখুল কুররা কারি মুহাম্মদ ইউসুফ আর নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ