শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ছাত্রলীগের পর ঢাবি থেকেও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হলো কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার।

বুধবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ বিষয়ে মিডিয়াকে বলেন, সুফিয়া কামাল হলের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ১০ এপ্রিল রাতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের মারধরের অভিযোগে এশাকে সংগঠন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় সেই রাতেই।

পরে গত ১৩ এপ্রিল অভিযোগ তদন্ত শেষে নির্দোষ প্রমাণ হওয়ায় এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রলীগ।

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা পুরোপুরি নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ছাত্রলীগ নেত্রী এশাকে বহিস্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ