শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

পাক সীমান্তে ৩ ইরানি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ইরানের পূর্ব-দক্ষিণে পাকিস্তানের সীমান্ত এলাকা সিস্তান ও বিলুচিস্তান সংলগ্ন মিরজাওয়াহ সীমান্ত পয়েন্টে ইরানের সেনা চৌকির ওপর হামলায় ৩ সেনা সদস্য নিহত হয়েছে। সেনাদের প্রতিরোধমূলক ব্যবস্থায় ৩ হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরানের সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে এ খবর নিশ্চিত করে বলা হয়েছে, পাক সীমান্তে পাকিস্তানের ভেতর থেকে ৩ জন সশস্ত্র ব্যাক্তি ইরানের সেনাচৌকিতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরান সেনাবাহিনী আরো জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়। পরে প্রতিরোধে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে ইরানের আরো দু সেনা নিহত হয়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা কোন পক্ষই নিশ্চিত করতে পারে নি।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ