শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আজ রাতে মোদি-হাসিনা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর প্রায় এক বছর আগে সর্বশেষ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন দুই প্রধানমন্ত্রী।

বর্তমানে বাকিংহাম প্যালেসে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে রয়েছেন শেখ হাসিনা ও মোদি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর থেকে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাতে) দুই প্রধানমন্ত্রীর মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর প্রধানমন্ত্রী এ পর্যন্ত ক্রয় কমিটি, জ্বালানি মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ ইলেকট্রোনিক্স ফাইলে (ই-ফাইলে) স্বাক্ষর করেছেন।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ