শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বোমা আতঙ্কে খালি হয়ে গেল রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অজ্ঞাত ফোন কলের ভিত্তিতে  দ্রুত সময়ের মধ্যে খালি হয়ে গেল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস জানায়, অজ্ঞাত পরিচয়ে ফোন করে এক ব্যক্তি জানায়, মন্ত্রণালয়ের এরিয়ার মধ্যে বোমা পাতা আছে।

খবর ছড়িয়ে পড়ার পর প্রায় চল্লিশজন মানুষকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। ঘন্টা খানেক সময় তদন্তের পর জানা যায় খবরটি ভুয়া।

রুশ মন্ত্রণালয় তন্ন তন্ন করে খোঁজেন নিরাপত্তা রক্ষীরা। অনেক খোঁজাখুজির পর তারা নিশ্চিত করেন, সেখানে কোনো বোমা রাখা নেই। গত বছরও রাশিয়ায় এধরনের বহু উড়োফোন আসে। আতঙ্ক ছড়ানো হয় পুরো দেশে। ২১৫টি শহরে এধরনের ৪ হাজার টেলিফোন কলে অন্তত ২৬ লাখ মানুষকে দ্রুত সরিয়ে নিতে হয়।

এসএস

আরো পড়ুন : ‘গভীর রাতে হল থেকে ছাত্রীদের বের করার ঘটনা পৃথিবীতে বিরল’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ