শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সেই ছাত্রলীগ নেতা রনিকে দল থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোচিং মালিককে মারধর ও চাঁদাবাজির ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গতকাল রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তাকে বরখাস্ত করেন বলে জানা যায়।

এর আগে সামাজিক মাধ্যমে রনির একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, চট্টগ্রামের একটি কোচিং সেন্টারের পরিচালককে তার কক্ষে ঢুকে বেধড়ক পেটাচ্ছেন রনি।

ভুক্তভোগী রাশেদ মিয়ার অভিযোগ, অফিসের দখল ছেড়ে দিতে বলায় এবং দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় তাকে মারধর করেন রনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, নগরীর জিইসি মোড়ে ইউনিএইড নামে কোচিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির পরিচালক রাশেদ মিয়াকে বেধড়ক পেটাচ্ছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

পরিচালকের অভিযোগ, তার অফিস জোরপূর্বক ব্যবহার করতেন রনি। এক পর্যায়ে অফিস ছেড়ে দিতে বলায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর চড়াও হন এই ছাত্রলীগ নেতা।

রাশেদ মিয়ার অভিযোগ, সর্বশেষ ১৩ এপ্রিল তার উপর দ্বিতীয় দফা চড়াও হয় রনি ও তার এক সহযোগী। মুরাদপুরে তাদের অফিসে নিয়ে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগ নেতারা। ২০ লাখ টাকা চাঁদা না দেয়ায় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও পাসপোর্ট কেড়ে নেয় তারা। এরপর থেকে ক্রমাগত হত্যার হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি রাশেদ মিয়ার।

কোচিং মালিককে ৬ মিনিট চর থাপ্পর ছাত্রলীগ নেতার; ভিডিও ভাইরাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ