বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শীর্ষ ১৫ দূষিত শহরের ১৪টিই ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর তালিকায় ১৫টি শহরের মধ্যে শুধুমাত্র ভারতেরই রয়েছে ১৪টি!বিশ্ব বায়ু দূষণ পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত ডাটাবেজে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি শহরের দূষণের তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে জেনেভায় ওই তালিকা প্রকাশ করে হু। সেখানে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতের।

ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে রাজধানী দিল্লি। সাংঘাতিক দূষণের তালিকায় ভারতের অন্য শহরগুলো হচ্ছে- কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লখনৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুর। এরপরই রয়েছে কুয়েতের আল সালেম এবং চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।

কেএল