শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হেমায়েতপুরে কারখানায় রাসায়নিক বিষক্রিয়ায় নিহত ২ আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে একটি কারখানায় রাসায়নিক বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও একজন।

বুধবার (২ মে) বিকেলে হেমায়েতপুরের ঝাউচর এলাকার প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জন হলেন মাহবুব (৫০) ও হাসান (২৫)। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোয়াজ্জেম (২৫)।

ওই কারখানার রাজু নামে এক কর্মী আওয়ার ইসলামকে বলেন, রাসায়নিক বিষক্রিয়ায় হাসান ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় মাহবুব ও মোয়াজ্জেমকে ঢামেকে আনা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মাহবুবকে মৃত ঘোষণা করেন।

তবে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী আওয়ার ইসলামকে জানান, ওই ৩ জন কারখানার ভেতরে লবণ ও কেমিক্যাল মেশানোর কাজ করার সময় হঠাৎ বিষক্রিয়ায় আহত হয়ে পড়েন। তখন অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসানের মৃত্যু হয়। বাকি দু’জনকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবও মারা যান।

মোয়াজ্জেম এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলেও জানান গোলাম নবী।

এসএস

আরো পড়ুন : দক্ষিণ কোরিয়ায় ইজতেমা ৫ মে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ