শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নরসিংদীতে চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রায়পুরা উপজেলা থেকে দুযোর্গ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চেয়ারম্যান সিরাজুল হক রায়পুরা উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাঁশগাড়ি ইউনিয়নের আলীনগর এলাকার ছন্দুমিয়ার ব্রিজের কাছে ৫-৬ জন দুর্বৃত্ত চেয়ারম্যানকে লক্ষ করে গুলি করে।এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. মিজানুর রহমান বলেন, বেলা সোয়া ৩ টায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথা ও কাঁধে দুটি গুলি বিদ্ধ হওয়ায় অতিরক্তি রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিউল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহরিয়ার আলম, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলাম ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম (সদর সার্কেল) বলেন, প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, আধিপত্ত বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ