রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘ইফতার সামগ্রীতে ভেজাল বরদাস্ত করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইফতার সামগ্রীতে ভেজাল পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার রাজধানীর নগর ভবনের ব্যাংক ফ্লোরের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রমজান উপলক্ষে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, কেমিক্যালমুক্ত ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহনশীলমূল্যে বিক্রয়করণসহ রোজাদারদের সুবিধা সম্পর্কিত সামগ্রিক বিষয়ে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাঈদ খোকন বলেন, গত বছরের তুলনায় এবার সবজিসহ সব নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। এমনকি গত বছরের তুলনায় এবার অনেক কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবে নগরবাসী।

অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ফলমূলে ফরমালিন কোনোভাবেই সহ্য করা হবে না। ইফতার সামগ্রীতে ভেজাল বরদাস্ত করা হবে না।

রমজানে রোজাদারদের স্বাচ্ছন্দ্যে চলাচলসহ সার্বিকভাবে যেন রমজান শেষ করতে পারে সেজন্য ডিএসসিসির ৫টি অঞ্চলে ৫টি মনিটরিং টিম গঠন করে দেয়া হবে। এই টিম রমজানে নিত্যপণ্যের দামসহ সবকিছু মনিটরিং করবে। এছাড়া ভেজাল ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত শাস্তির ব্যবস্থা করবে।

রমজানের পূর্ণাঙ্গ ফায়দা অর্জন করতে এখনই যা করণীয়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ