রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরাকের সংসদ নির্বাচনের প্রার্থী সন্ত্রাসীদের হাতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা মসুলের দক্ষিণাঞ্চলের একজন সংসদ নির্বাচনের প্রার্থীকে হত্যা করেছে বলে জানিয়েছে ইরাকের একটি নেইনাওয়া প্রদেশের নিরাপত্তা সূত্র।

অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা ৬ষ্ঠ মে'র রাতের প্রথম প্রহরে ইরাকের সংসদ নির্বাচনের প্রার্থী ফারুক মুহাম্মাদ যারযুরের বাড়িতে হামলা চালিয়ে ছুড়ি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে।

ফারুক মুহাম্মাদ যারযুর ইরাকের মসুল প্রদেশের দক্ষিণাঞ্চলীয় আল-ক্বিয়ারা শহরের যাকেহ অঞ্চলের নিবাসী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস আরও বলেছে, নিরাপত্তাকর্মীরা নিহতের বাড়ি উপস্থিত হয়ে তার মৃতদেহকে ফরেনসিক বিভাগে স্থানান্তর করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে নুরী মালিকির এক মনোনীত প্রার্থী ২৯শে এপ্রিলে পূর্ব বাগদাদে উপজাতীয় যুদ্ধের ফলে নিহত হয়। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। ইরাকের জাতীয় সংসদ নির্বাচন শনিবার ১২ই মে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন- রমজানের পূর্ণাঙ্গ ফায়দা অর্জন করতে এখনই যা করণীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ