রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লক্ষ্মীপুরে অন্যরকম ইমাম-মুয়াজ্জিন সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর শহরের বড় মসজিদ প্রাঙ্গনে ইমাম-মুয়াজ্জিন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসম্মেলনে সহস্রাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অংশ নেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী শহীদ ইসলাম পাপুল সংগঠনকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সূত্র জানায়, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও নাগরিক ফাউন্ডেশনের মহাসচিব কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।

এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন- এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা নাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী শহীদ ইসলাম পাপুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, ইমাম মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা বশির আল হেলাল প্রমুখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ