রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নিখোঁজের তিনদিন পর মাদরাসা কেরানির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ: নিখোঁজ হওয়ার তিনদিন পর অাজ সকাল সাতটার দিকে সেই মাদারাসা কেরানি মোঃ অাসাদের (৫০) লাশ পাওয়া গেছে পাশের গ্রামের শ্মশানঘাটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে তার পরিবার নদীর পাড় দিয়ে খোঁজ করতে যেয়ে নারিকেলবাড়ীয়া হিন্দু পাড়ার শ্মশানঘাটের পাশে মুখ সেলায় করা অবস্থায় কচুরিপানার মধ্যে একটি বস্তা দেখে সন্দেহ করে তার পরিবার ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়।

খবর পেয়ে বাঘারপাড়া থানার পুলিশ এসে সেখান থেকে বস্তা উঠিয়ে মুখ খুলে লাশ বের করে।

লাশ দেখার পর পুলিশ ধারণা করছে, বিভিন্নভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

তার গলা ছিল কাটা, চোখ উঠানো, মাথায় কোপের দাগ, শরীরে অারো বিভিন্ন ক্ষতও পাওয়া গেছে।

বাঘারপাড়া থানার পুলিশ জানান, পোস্টমর্টেমের জন্য লাশ যশোর নিয়ে যাওয়া হবে।

বস্তার ভেতর থেকে মাদরাসা অফিসের সব চাবি ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া গেছে।

যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত পশ্চিম বলরামপুর অালিম মাদরাসার কেরানি ছিলেন মুহাম্মাদ অাসাদ। গত তিন দিন আগে নিখোঁজ হন তিনি।

মাদরাসার প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা আওয়ার ইসলামকে জানান, গত মঙ্গলবার হাটের দিনে সন্ধ্যায় বাড়ি থেকে নারকেল বাড়ীয়া বাজারের উদ্দেশ্য বের হন আসাদ। তারপরে অার বাড়ি ফেরেনি।

দুই দিন ধরে মাদরাসার কেরানি নিখোঁজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ