রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মানজনক চাকরি নিয়ে ভাবছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানরা যেন সম্মানজনক পদে চাকরি পায়, তা নিয়ে ভাবছে সরকার।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে উপহার দিয়েছেন। তাদের ও তাদের সন্তানের সরকার মূল্যায়ন করতে চায়।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কোটা পদ্ধতির মাধ্যমে তাদের সন্তানদের চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, হতে পরে প্রথম দিকে কোটা সংস্কার আন্দোলনের উদ্দেশ্য সৎ ছিল কিন্তু পরে এটা উদ্দেশ্যমূলক হয়ে যায়। এই আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথে আসার একটা হীন প্রচেষ্টা চালিয়েছিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ