রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পিলারে বসল পদ্মাসেতুর চতুর্থ স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রবিবার সকাল ৮ টার দিকে পিলারের ওপরে বসানো হয়েছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) । জাজিরা প্রান্তে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপরে বসেছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৬শ’ মিটার কাঠামো।

রোববার ভোরে ৪১ ও ৪২ নম্বর খুঁটির কাছাকাছি ক্রেনটি নেয়া হয়। সকাল ৮টার দিকে ক্রেন দিয়ে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। পরে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা হয়।

এর আগে ৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর পিলারে তিনটি ধূসর রংয়ের স্প্যান বসানোর মাধ্যমে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয় সেতুতে।

শনিবার বিকেলে জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে পৌঁছায় স্প্যান বহনকারী ক্রেনটি। এর আগে সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার “তিয়ান ই” ক্রেনে প্রায় ৬ কিলোমিটার দূরে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আনা শুরু হয়।

স্প্যান বহনকারী ক্রেনটি চলাচলের সুবিধার্থে চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয় পিলারের পাইল স্থাপনের জন্য ফ্লোটিং ক্রেনগুলো।

এদিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ২০১৯ সালেই পুরো পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করা যাবে।

পদ্মা সেতুর প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের পাঁচটি খুঁটিসহ আগামী দুই মাসের মধ্যে মোট ১৮টি খুঁটি দৃশ্যমান করা সম্ভব হবে।

এক ফ্ল্যাট থেকে জামায়তের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ