রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সীমান্তে ৪ বাংলাদেশিকে বিএসএফের গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুটি জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা সীমান্ত এলাকা থেকে তিনজন এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে একজনকে ধরে নিয়ে যাওয়ার এ অভিযোগ পাওয়া যায়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসাইন বলেন, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের ৩৮৫ নম্বর পিলার এলাকা থেকে ভোর ৪টার দিকে তিনজনকে ধরে নিয়ে যায়।’

এই তিন বাংলাদেশি হলেন বালিয়াডাঙ্গি উপজেলার তারানঝুরি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (৩৫), হরিণমারী নয়া বসতি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৪) ও নোটাবাড়ি গ্রামের তোফারুল ইসলামের ছেলে পবারুল হোসাইন (২৬)।

অন্যদিকে বিজিবি-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, বিএসএফের একটি দল ৯২৭ নম্বর সীমান্ত পিলারের ২ নম্বর সাব পিলারের পাশ ভোর সাড়ে ৪টার দিকে থেকে মিলন মিয়া (৩৫) নামের এক যুবককে ধরে নিয়ে যায়। মিলন আদিতমারীর দুর্গাপুর গ্রামের মহসিন মেম্বারের ছেলে।

এ বিষয়ে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের পক্ষ চিঠি দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ