রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে গরুর গোশত ৪৫০ টাকা কেজি নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজানে মাংসের দাম প্রতি কেজি ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

জানা যায়, দেশি গরুর মাংস ৪৫০ টাকা এবং বোল্ডার বা বিদেশি গরুর মাংস ৪২০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খাসির মাংস প্রতি কেজি ৭২০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, মহিষের মাংস প্রতি কেজি ২০ টাকা কমিয়ে ৪২০ টাকা এবং ভেড়া ও ছাগি মাংসের দামও ২০ টাকা কমিয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৪ মে) দুপুরে নগর ভবনে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই দাম ঘোষণা করেন।

ব্যবসায়ীরা নির্ধারিত দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র সাঈদ খোকন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. জাহিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম প্রমুখ।

গোস্ত না মাংস কী বলবো?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ