রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চলছে ভোট গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় কোনো হট্টগোল ছাড়াই শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ। এবার চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

এ পর্যন্ত মোট  ২৮৯ কেন্দ্রের মধ্যে ২টি  কেন্দ্রে গণনা শেষ হয়েছে।এতে আওয়ামী লীগ পেয়েছে ৭৭৭ এবং বিএনপি ৭১০টি ভোট পেয়েছে।

আজ ভোটগ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভিড় জমাতে থাকে ভোটারদের। নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোটকেন্দ্র খোলার। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

অনিয়মের কারণে খুলনা সিটির দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ ছাড়া অন্তত সাতটি কেন্দ্রে হট্টগোল, এজেন্টদের বাধা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পাওয়া গেছে। আর নৌকা প্রতীকের সমর্থকদের জাল ভোট দেওয়ার ঘটনায় খুলনা সিটির ২২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ৮৫টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এই সিটিতে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৫ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

আরো পড়ুন অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে ৪ কেন্দ্রে ভোট স্থগিত

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ