রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তুরস্কে বহিষ্কার হলো ইসরাইলের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর ও অমানবিক হামলার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক।

ইসরায়েলিদের গুলিতে ৬০জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এ খবর জানায়। এদিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তুরস্কে তিন দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া আঙ্কারা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শুক্রবার এক জরুরি বৈঠকের আহ্বান করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ বিষয়ক আলোচনা করা হবে তাতে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইসরাইলের সাম্প্রতিক নির্বিচার ও গুরুতরও হামলার পর দক্ষিণ আফ্রিকার সরকার তার রাষ্ট্রদূত সিসা নিগোমবানিকে চলে আসতে বলেছে।

উল্লেখ্য, শুক্রবার ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জন নিহত ও দুই হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ