রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানের পবিত্রতা রক্ষায় টেকনাফ উপজেলা প্রশাসনের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টেকনাফ প্রতিনিধি: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান।

জানা যায়, ১৫ মে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত এ সভায় ভেজাল মালামাল বিক্রি করা যাবে না, প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, গ্যাসের মুল্য সর্বোচ্চ ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

তাছাড়া যাবতীয় মালামালের মুল্য তালিকা টাঙ্গানো, ডিজিটাল পরিমাপক দিয়ে ওজন দেয়া, ইফতার মাহফিলের নামেসহ সকল প্রকার চাঁদাবাজি বন্দ, টেকনাফ বাস ষ্টেশন যানযট মুক্ত রাখা, আইনশৃংখলা রক্ষা, নির্দেশ অমান্যকারী অমান্যকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দিনের বেলায় খাবার দোকান বন্দ, ওজনে কারচুপি, বখাটে ও আড্ডাবাজদের ধরতে এবং ভেজাল-বাসী খাবার বিক্রেতাদের ধরতে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, সরকারী অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ