রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাওয়ায়ে ৩৭ ঘরবাড়ি অাগ্নেয়গিরির গ্রাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হাওয়াইয়ের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট কিলাউয়ায় নতুন করে একাধিক জ্বালামুখ থেকে লাভা নির্গত হচ্ছে। রোববার (১৩ মে) প্রচণ্ড শব্দে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। এরপর নতুন সৃষ্ট জ্বালামুখ থেকে প্রচুর লাভা ও ম্যাগমা নির্গত হতে শুরু করে।

জ্বালামুখ থেকে নির্গত লাভা ঘরবাড়ি, রাস্তা, গাছপালা সব পুড়িয়ে ফেলছে। গত ১০ দিনে ৩৭টি বাড়ি গিলে খেয়েছে লাভা এবং প্রায় ২ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

হেলিকপ্টার থেকে দেখা গেছে, জ্বালামুখগুলো প্রায় ৩০০ মিটার দীর্ঘ এবং আগ্নেয়গিরির মুখ লাভায় পরিপূর্ণ।

গাছপালা বাদামী রং ধারণ করেছেজ্বালামুখগুলো থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। এসব এলাকায় সালফার ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। এতে গাছপালা বাদামী রং ধারণ করছে এবং গাছের পাতা ঝরে যাচ্ছে। রাস্তায় ফাটল হওয়ায় অনেক এলাকার সঙ্গে সংযোগ বন্ধ রয়েছে।

সংগৃহীত ছবিহাওয়াইয়ের প্রতিরক্ষা বাহিনী দীপাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছেন। তারা জানিয়েছে, এখন থেকে সরে না গেলে পরে বাসিন্দারা আটকে পড়লে তাদের আর কিছুই করার থাকবে না।

গত এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটির আশপাশে অন্তত একশ’ ভূমিকম্প আঘাত হেনেছে। আর এ থেকেই নতুন নতুন জ্বালামুখের সৃষ্টি হচ্ছে।

৭১ বছরের রেলমন্ত্রীর কোলে জমযপুত্র
খুলনায় ভোটগ্রহণ শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ